Showing posts with label রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts
Showing posts with label রবীন্দ্রনাথ ঠাকুর. Show all posts

সাময়িক পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ছোটগল্প


 সাময়িক পত্রিকায় প্রকাশিত রবীন্দ্র ছোটগল্প 
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

গল্পের নাম       ---       পত্রিকা ও প্রকাশকাল 
  ~~~            ~~~~~
১) 'ভিখারিণী' --- "ভারতী", শ্রাবণ-ভাদ্র ১২৮৪
২) 'ঘাটের কথা' --- 'ভারতী', কার্তিক 1১২৯১
৩) 'রাজপথের কথা' --- 'নবজীবন',  অগ্রহায়ণ ১২৯১
৪) 'মুকুট' --- 'বালক', বৈশাখ-জ্যৈষ্ঠ ১২৯২
৫) 'দেনাপাওনা' --- 'হিতবাদী', ১২৯৮
৬) 'পোস্টমাস্টার' --- 'হিতবাদী, ১২৯৮
৭) 'গিন্নি' --- 'হিতবাদী',  ১২৯৮
৮) 'রামকানাইয়ের নির্বুদ্ধিতা' --- 'হিতবাদী', ১২৯৮
৯) 'ব্যবধান' --- 'হিতবাদী', ১২৯৮
১০) 'তারাপ্রসন্নের কীর্তি' --- 'হিতবাদী', ১২৯৮
১১) 'খোকাবাবুর প্রত্যাবর্তন' --- 'সাধনা', অগ্রহায়ণ 
                                                                    ১২৯৮
১২) 'সম্পত্তি সমর্পণ' --- 'সাধনা', পৌষ ১২৯৮
১৩) 'দালিয়া' --- 'সাধনা', মাঘ ১২৯৮
১৪) 'কঙ্কাল' --- 'সাধনা', ফাল্গুন ১২৯৮
১৫) 'মুক্তির উপায়' --- 'সাধনা', চৈত্র ১২৯৮
১৬) 'ত্যাগ' --- 'সাধনা', বৈশাখ ১২৯৯
১৭) 'একরাত্রি' --- 'সাধনা', জ্যৈষ্ঠ ১২৯৯
১৮) 'একটা আষাড়ে গল্প' --- 'সাধনা', আষাড় ১২৯৯
১৯) 'জীবিত ও মৃত' --- 'সাধনা', শ্রাবণ ১২৯৯
২০) 'স্বর্ণমৃগ' --- 'সাধনা', ভাদ্র-আশ্বিন ১২৯৯
২১) 'রীতিমতো নভেল' --- 'সাধনা', ভাদ্র-আশ্বিন
                                                                    ১২৯৯                                                    
২২) 'জয় পরাজয়' --- 'সাধনা', কার্তিক ১২৯৯
২৩) 'কাবুলিওয়ালা' --- 'সাধনা', অগ্রহায়ণ ১২৯৯
২৪) 'ছুটি' --- 'সাধনা', পৌষ ১২৯৯
২৫) 'সুভা' --- 'সাধনা', মাঘ ১২৯৯
২৬) 'মহামায়া' --- 'সাধনা', ফাল্গুন ১২৯৯
২৭) 'দান প্রতিদান' --- 'সাধনা', চৈত্র ১২৯৯
২৮) 'সম্পাদক' --- 'সাধনা', বৈশাখ ১৩০০
২৯) 'মধ্যবর্তিনী' --- 'সাধনা', জ্যৈষ্ঠ ১৩০০
৩০) 'অসম্ভব কথা' --- 'সাধনা', আষাঢ় ১৩০০
৩১) 'শাস্তি' --- 'সাধনা', শ্রাবণ ১৩০০
৩২) 'একটি ক্ষুদ্র পুরাতন গল্প' -- 'সাধনা', ভাদ্র ১৩০০
৩৩) 'সমাপ্তি' --- 'সাধনা', আশ্বিন-কার্তিক ১৩০০
৩৪) 'সমস্যাপূরণ' --- 'সাধনা', অগ্রহায়ণ ১৩০০
৩৫) 'খাতা' --- গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয় 
৩৬) 'অনধিকার প্রবেশ' --- 'সাধনা', শ্রাবণ ১৩০১
৩৭) 'মেঘ ও রৌদ্র' -- 'সাধনা', আশ্বিন-কার্তিক ১৩০১
৩৮) 'প্রায়শ্চিত্ত' --- 'সাধনা', অগ্রহায়ণ ১৩০১
৩৯) 'বিচারক' --- 'সাধনা', পৌষ ১৩০১
৪০) 'নিশীথে' --- 'সাধনা', মাঘ ১৩০১
৪১) 'আপদ' --- 'সাধনা', ফাল্গুন ১৩০১
৪২) 'দিদি' --- 'সাধনা', চৈত্র ১৩০১
৪৩) 'মানভঞ্জন' --- 'সাধনা', বৈশাখ ১৩০২
৪৪) 'ঠাকুরদা' --- 'সাধনা', জ্যৈষ্ঠ ১৩০২
৪৫) 'প্রতিহিংসা' --- 'সাধনা', আষাঢ় ১৩০২
৪৬) 'ক্ষুধিত পাষাণ' --- 'সাধনা', শ্রাবণ ১৩০২
৪৭) 'অতিথি' --- 'সাধনা', ভাদ্র-কার্তিক ১৩০২
৪৮) 'ইচ্ছাপূরণ' --- 'সাধনা', ভাদ্র-কার্তিক ১৩০২
৪৯) 'দুরাশা' --- 'ভারতী', বৈশাখ ১৩০৫
৫০) 'পুত্রযজ্ঞ' --- 'ভারতী', জ্যৈষ্ঠ ১৩০৫
৫১) 'ডিটেকটিভ' --- 'ভারতী', আষাঢ় ১৩০৫
৫২) 'অধ্যাপক' --- 'ভারতী', ভাদ্র ১৩০৫
৫৩) 'রাজটিকা' --- 'ভারতী', আশ্বিন ১৩০৫
৫৪) 'মনিহারা' --- 'ভারতী', অগ্রহায়ণ ১৩০৫
৫৫) 'দৃষ্টিদান' --- 'ভারতী', পৌষ ১৩০৫
৫৬) 'সদর ও অন্দর' --- 'প্রদীপ', আষাঢ় ১৩০৭
৫৭) 'উদ্ধার' --- 'ভারতী', শ্রাবণ ১৩০৭
৫৮) 'দুর্বুদ্ধি' --- 'ভারতী', ভাদ্র ১৩০৭
৫৯) 'ফেল' --- 'ভারতী', আশ্বিন ১৩০৭
৬০) 'শুভদৃষ্টি' --- 'প্রদীপ', আশ্বিন ১৩০৭
৬১) 'যজ্ঞেশ্বরের যজ্ঞ' --- [গ্রন্থাকারে], ১৩০৭
৬২) 'উলুখড়ের বিপদ' --- [গ্রন্থাকারে], ১৩০৭
৬৩) 'প্রতিবেশিনী' --- [গ্রন্থাকারে], ১৩০৭
৬৪) 'নষ্টনীড়' --- 'ভারতী', বৈশাখ-অগ্রহায়ণ ১৩০৮
৬৫) 'দর্পহরণ' --- 'বঙ্গদর্শন', ফাল্গুন ১৩০৯
৬৬) 'মাল্যদান' --- 'বঙ্গদর্শন', চৈত্র ১৩০৯
৬৭) 'কর্মফল' --- 'কুন্তলীন পুরস্কার'-এর জন্য, ১৩১০
৬৮) 'মাস্টারমশায়' --- 'প্রবাসী', আষাঢ়-শ্রাবণ ১৩১৪
৬৯) 'গুপ্তধন' --- 'বঙ্গভাষা', কার্তিক ১৩১৪
৭০) 'রাসমনির ছেলে' --- 'ভারতী', আশ্বিন ১৩১৮
৭১) 'পণরক্ষা' --- 'ভারতী', পৌষ ১৩১৮
৭২) 'হালদার গোষ্ঠী' --- 'সবুজপত্র', বৈশাখ ১৩২১
৭৩) 'হৈমন্তী' --- 'সবুজপত্র', জ্যৈষ্ঠ ১৩২১
৭৪) 'বোষ্টমী' --- 'সবুজপত্র', আষাঢ় ১৩২১
৭৫) 'স্ত্রীর পত্র' --- 'সবুজপত্র', শ্রাবণ ১৩২১
৭৬) 'ভাইফোঁটা' --- 'সবুজপত্র', ভাদ্র ১৩২১
৭৭) 'শেষের রাত্রি' --- 'সবুজপত্র', আশ্বিন ১৩২১
৭৮) 'অপরিচিতা' --- 'সবুজপত্র', কার্তিক ১৩২১
৭৯) 'তপস্বিনী' --- 'সবুজপত্র', জ্যৈষ্ঠ ১৩২৪
৮০) 'পয়লা নম্বর' --- 'সবুজপত্র', আষাঢ় ১৩২৪
৮১) 'পাত্র ও পাত্রী' --- 'সবুজপত্র', পৌষ ১৩২৪
৮২) 'নামঞ্জুর গল্প' --- 'প্রবাসী', অগ্রহায়ণ ১৩৩২
৮৩) 'সংস্কার' --- 'প্রবাসী', আষাঢ় ১৩৩৫
৮৪) 'বলাই' --- শান্তিনিকেতনে 'বর্ষা উৎসব'-তে
                                          পঠিত, কার্তিক ১৩৩৫
৮৫) 'চিত্রকর' --- শান্তিনিকেতনে 'বর্ষা উৎসব'-তে
                                          পঠিত, কার্তিক ১৩৩৬
৮৬) 'চোরাই ধন' --- ১১ কার্তিক, ১৩৪০
৮৭) 'রবিবার' --- 'শারদীয় আনন্দবাজার', ১৩৪৬
৮৮) 'শেষকথা' --- 'শনিবারের চিঠি', ১৩৪৭
৮৯) 'ল্যাবরেটরি' --- 'শারদীয় আনন্দবাজার', ১৩৪৭
৯০) 'বদনাম' --- 'প্রবাসী', আষাঢ় ১৩৪৮
৯১) 'প্রগতি সংহার' - 'শারদীয় আনন্দবাজার', ১৩৪৮
৯২) 'শেষ পুরস্কার' --- 'বিশ্বভারতী', শ্রাবণ ১৩৪৯
৯৩) 'মুসলমানীর গল্প' --- 'ঋতুপত্র', আষাঢ় ১৩৬২

♣ তথ্যসূত্র :-
'আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস' --- অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়ে।

#ধন্যবাদান্তেসৌম্যমাইতি।
অ্যাডমিন
#Success_Bangla

সাময়িকপত্রে প্রকাশিত রবীন্দ্র ছোটগল্পের নাম ও প্রকাশকাল



সাময়িকপত্রে প্রকাশিত রবীন্দ্র ছোটগল্পের নাম ও প্রকাশকাল
_________________________________________
ক্রমিক। গল্পের নাম। পত্রিকার নাম। প্রকাশকাল।
১. ভিখারিনী ভারতী শ্রাবণ-ভাদ্র ১২৮৪।
২. ঘাটের কথা ভারতী কার্তিক ১২৯১।
৩. রাজপথের কথা নবজীবন অগ্রহায়ণ ১২৯১।
৪. মুকুট বালক বৈশাখ-জ্যৈষ্ঠ ১২৯২।
৫. দেনাপাওনা হিতবাদী ১২৯৮।
৬. পোস্টমাস্টার হিতবাদী ১২৯৮।
৭. গিন্নি হিতবাদী ১২৯৮।
৮. রামকানাইয়ের নির্বুদ্ধিতা হিতবাদী ১২৯৮।
৯. ব্যবধান হিতবাদী ১২৯৮।
১০.তারাপ্রসন্নের কীর্তি হিতবাদী ১২৯৮।
১১.খোকাবাবুর প্রত্যাবর্তন সাধনা অগ্রহায়ণ ১২৯৮।
১২. সম্পত্তি সমর্পণ সাধনা পৌষ ১২৯৮।
১৩. দালিয়া সাধনা মাঘ ১২৯৮।
১৪. কঙ্কাল সাধনা ফাল্গুন ১২৯৮।
১৫. মুক্তির উপায় সাধনা চৈত্র ১২৯৮।
১৬. ত্যাগ সাধনা বৈশাখ ১২৯৯।
১৭.একরাত্রি সাধনা জ্যৈষ্ঠ ১২৯৯।
১৮. একটা আষাঢ়ে গল্প সাধনা আষাঢ় ১২৯৯।
১৯.জীবিত ও মৃত সাধনা শ্রাবণ ১২৯৯।
২০.স্বর্ণমৃগ সাধনা ভাদ্র-আশ্বিন১২৯৯।
২১.রীতিমতো নভেল সাধনা ভাদ্র-আশ্বিন ১২৯৯।
২২.জয় পরাজয় সাধনা কার্তিক ১২৯৯।
২৩.কাবুলিওয়ালা সাধনা অগ্রহায়ণ ১২৯৯।
২৪.ছুটি সাধনা পৌষ ১২৯৯।
২৫. সুভা সাধনা মাঘ ১২৯৯।
২৬. মহামায়া সাধনা ফাল্গুন ১২৯৯।
২৭. দানপ্রতিদান সাধনা চৈত্র। ১২৯৯।
২৮. সম্পাদক সাধনা বৈশাখ ১৩০০।
২৯. মধ্যবর্তিনী সাধনা জ্যৈষ্ঠ ১৩০০।
৩০. অসম্ভব কথা সাধনা আষাঢ় ১৩০০।
৩১. শাস্তি সাধনা শ্রাবণ ১৩০০।
৩২.একটি ক্ষুদ্র পুরাতন গল্প সাধনা ভাদ্র১৩০০।
৩৩. সমাপ্তি সাধনা আশ্বিন -কার্তিক ১৩০০।
৩৪. সমস্যাপূরণ সাধনা অগ্রহায়ণ ১৩০০।
৩৫. অনধিকার প্রবেশ সাধনা শ্রাবণ ১৩০১।
৩৬. মেঘ ও রৌদ্র সাধনা আশ্বিন -কার্তিক ১৩০১।
৩৭. প্রায়শ্চিত্ত সাধনা অগ্রহায়ণ ১৩০১।
৩৮. বিচারক সাধনা পৌষ ১৩০১।
৩৯. নিশীথে সাধনা মাঘ ১৩০১।
৪০. আপদ সাধনা ফাল্গুন ১৩০১।
৪১. দিদি সাধনা চৈত্র। ১৩০১।
৪২. মানভঞ্জন সাধনা বৈশাখ ১৩০২।
৪৩. ঠাকুরদা সাধনা জ্যৈষ্ঠ ১৩০২।
৪৪. প্রতিহিংসা সাধনা আষাঢ় ১৩০২।
৪৫. ক্ষুধিতপাষাণ সাধনা শ্রাবণ ১৩০২।
৪৬. অতিথি সাধনা ভাদ্র-কার্তিক ১৩০২।
৪৭. ইচ্ছাপূরণ সখা ও সাথী আশ্বিন ১৩০২।
৪৮. দুরাশা ভারতী বৈশাখ ১৩০৫।
৪৯.পুত্রযজ্ঞ ভারতী জ্যৈষ্ঠ ১৩০৫।
৫০. ডিটেকটিভ ভারতী আষাঢ় ১৩০৫।
৫১.অধ্যাপক ভারতী ভাদ্র। ১৩০৫।
৫২. রাজটিকা ভারতী আশ্বিন ১৩০৫।
৫৩.মণিহারা ভারতী অগ্রহায়ণ ১৩০৫।
৫৪.দৃষ্টিদান ভারতী পৌষ ১৩০৫।
৫৫.সদর ও অন্দর প্রদীপ আষাঢ় ১৩০৭।
৫৬.উদ্ধার ভারতী শ্রাবণ ১৩০৭।
৫৭.দুর্বুদ্ধি ভারতী ভাদ্র ১৩০৭।
৫৮.ফেল। ভারতী আশ্বিন ১৩০৭।
৫৯.শুভদৃষ্টি প্রদীপ আশ্বিন ১৩০৭।
৬০.নষ্টনীড় ভারতী বৈশাখ থেকে অগ্রহায়ণ ১৩০৮।
৬২.দর্পহরণ। বঙ্গদর্শন ফাল্গুন ১৩০৯।
৬৩.মাল্যদান বঙ্গদর্শন চৈত্র। ১৩০৯।
৬৪.মাস্টারমশায়। প্রবাসী আষাঢ়, শ্রাবণ ১৩১৪।
৬৫.গুপ্তধন বঙ্গভাষা কার্তিক ১৩১৪।
৬৬.রাসমনির ছেলে ভারতী আশ্বিন ১৩১৮।
৬৭.পণরক্ষা ভারতী পৌষ ১৩১৮।
৬৮.হালদারগোষ্ঠী সবুজপত্র বৈশাখ ১৩২১।
৬৯.হৈমন্তী সবুজপত্র জ্যৈষ্ঠ ১৩২১।
৭০.বোষ্টমী সবুজপত্র আষাঢ় ১৩২১।
৭১.স্ত্রীরপত্র। সবুজপত্র শ্রাবণ ১৩২১।
৭২.ভাইফোঁটা সবুজপত্র ভাদ্র ১৩২১।
৭৩.শেষের রাত্রি সবুজপত্র আশ্বিন ১৩২১।
৭৪.অপরিচিতা সবুজপত্র কার্তিক। ১৩২১।
৭৫.তপস্বিনী সবুজপত্র জ্যৈষ্ঠ ১৩২৪।
৭৬. পয়লানম্বর। সবুজপত্র আষাঢ় ১৩২৪।
৭৭.পাত্র ও পাত্রী সবুজপত্র পৌষ ১৩২৪।
৭৮.নামঞ্জুর প্রবাসী অগ্রহায়ণ ১৩৩২।
৭৯.সংস্কার প্রবাসী আষাঢ় ১৩৩৫।
৮০.বলাই। প্রবাসী অগ্রহায়ণ ১৩৩৫।
৮১.চিত্রকর প্রবাসী কার্তিক ১৩৩৬।
৮২.চোরাই ধন। ছোটগল্প ১১ই কার্তিক ১৩৪০।
৮৩.রবিবার আনন্দবাজার পত্রিকা (শারদীয়া সংখ্যা)
২৫শে আশ্বিন ১৩৪৬।
৮৪.শেষকথা শনিবারের চিঠি ফাল্গুন ১৩৪৬।
৮৫.ল্যাবরেটরি আনন্দবাজার পত্রিকা, (শারদীয়া সংখ্যা)
১৫ই আশ্বিন, ১৩৪৭।
৮৬.বদনাম। প্রবাসী আষাঢ় ১৩৪৮।
৮৭.প্রগতি সংহার আনন্দবাজার পত্রিকা,(শারদীয়া সংখ্যা)
৩রা আশ্বিন, ১৩৪৮।
৮৮.শেষ পুরস্কার বিশ্বভারতী পত্রিকা শ্রাবণ ১৩৪৯।
• এটি ঠিক গল্প নয়,গল্পের কাঠামো মাত্র।রবীন্দ্রনাথ এর শেষ অসুখের সময় এটি কল্পিত হয়েছিল।এটিকে সম্পূর্ণ রূপ দেওয়া রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়নি।
৮৯.মুসলমানির গল্প। ঋতুপত্র। বর্ষ সংখ্যা, ১৩৬২।
• গল্পটির রচনাকাল ১৯৪১জুন ২৪-২৫।এটি
সম্পূর্ণ ছোটগল্প নয়।গল্পের খসড়া মাত্র।
এটিই তাঁর শেষ গল্প রচনার চেষ্টা।

.
• তথ্য সংগ্রহে ----গৌতম জানা

রবীন্দ্রকাব্যের মূল সুর

রবীন্দ্রকাব্যের মূল সুর
===========================
"একটি মাত্র পরিচয় আমার আছে সে আর কিছুই নয়,আমি কবি মাত্র৷" -- রবীন্দ্রনাথ ঠাকুর
শৈশব থেকেই উপনিষদীয় আবহে লালিত রবীন্দ্রনাথের মনে সমগ্র জীবন ধরে একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গী ক্রিয়াশীল ছিল৷ এছাড়াও জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়ি ছিল সেইসময়ের কোলকাতার একটি উল্লেখযোগ্য সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান৷ ছেলেবেলায় ভৃত্যের অধীনে রবীন্দ্রনাথ জানালার ধারে গন্ডীবদ্ধ ব্রহ্মচর্য যাপন করেছেন৷ এই সময় জানালা দিয়ে প্রায়শই তাঁর কৌতুহলী মন উড়ে যেত বিস্তির্ণ নীলাকাশ, গাছপালা, মানুষজন ও প্রকৃতির কোলে৷ কবি তাঁর সাহিত্যজীবনের চাবিকাঠি 'জীবনস্মৃতি' তে এই বিষয়গুলি উল্লেখ করেছেন৷
অতিশৈশব থেকেই একদিকে গভীর আধ্যাত্মবাদ, অন্যদিকে; অপরূপ বিশ্বপ্রকৃতি তাঁর কবিজীবনের ভিত্তি রচনা করেছে৷.আর তাই তো 'প্রভাতসঙ্গীতে'ই নির্ঝরের স্বপ্নভঙ্গ হল এভাবে -----
" হৃদয় আজি মোর কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করিছে কোলাকুলি৷"
*     মানুষ পথিক, প্রেম তার পথের আলো...
কবির কাব্যজীবনের প্রেরণাদাত্রী যে তাঁর বৌঠান কাদম্বরী দেবী ছিলেন, সেকথাটি আজ আর কোনো রবীন্দ্রজিজ্ঞাসুর কাছেই অজানা নয়৷ ১৮৮৪ সালে কাদম্বরী দেবীর মৃত্যু হয়৷ ইতিমধ্যে রবীন্দ্রনাথ তারই প্রেরণায় 'সন্ধ্যাসঙ্গীত'
,'প্রভাতসঙ্গীত','ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ও 'ছবি ও গান' ইত্যাদি কাব্য রচনা করেছেন৷
প্রসঙ্গত,কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের কিরূপ সম্পর্ক ছিল, তা যারা কাদম্বরী দেবীর সুইসাইড নোটটি পড়েছেন তাদের কাছে অজ্ঞেয় নয়৷
মূলকথা, কাদম্বরী দেবীর মৃত্যুর পর এই জগত ও জীবন সম্পর্কে কবির ধারনা সম্পূর্ণ পাল্টে গেল৷ এই সময় থেকেই শুরু হল তাঁর কাব্যরচনার 'ঐশ্বর্য পর্ব'৷ বস্তুতঃ এই পর্ব থেকে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিলেন৷ কবি একসময় নিজেও বলেছেন; আমি যা লিখছি তা আমাকে দিয়ে কেউ লিখিয়ে নিচ্ছে, আমি যা বলছি তা আমাকে দিয়ে কেউ বলিয়ে নিচ্ছে --- এই অদৃশ্য শক্তিকে রবীন্দ্রনাথ কখনো বলেছেন 'মানসসুন্দরী' কখনো বলেছেন 'জীবনদেবতা'৷
তাঁর ঐশ্বর্য পর্বের চারটি কাব্যগ্রন্থ হল -
'মানসী', 'সোনার তরী', 'চিত্রা' ও 'চৈতালী'৷ নৈসর্গিক প্রেম,মানবপ্রেম ও সৌন্দর্যানুসন্ধান এই পর্বের মূলসুর৷ 'মানসী' প্রকৃতি প্রেমের কাব্য হলেও এই কাব্যে কবি আশা দিয়ে, ভাষা দিয়ে তাতে ভালোবাসার রঙ মিশিয়ে তুলির টানে এঁকেছেন মানসী প্রতিমাকে৷
এই প্রসঙ্গে অনেক রবীন্দ্রসমালোচক
ই মনে করেছেন যে, কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথের কবিচেতনা একটি ভাববাদী স্তরে পৌঁছে গিয়েছে৷ মানসীর সেই আবছা প্রেমের মূর্তিই ভেসে উঠেছে সোনার তরীতে৷
'সোনার তরী'র মাঝি, 'মানসসুন্দরী'র কর্ণধার এবং 'নিরুদ্দেশ যাত্রা'র সুন্দরী নাবিকা অন্তর্লীন স্রোতে কবিকে ভাসিয়ে নিয়ে যায় এক অজানা অন্তিম তটে৷ কবি তাই সেই রহস্যময়ীকে বলেছেন ---
"আর কত দূরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী৷"
'চিত্রা' কাব্যের কবিতা গুলিতেও একদিকে মানবপ্রীতি, অন্যদিকে কবি তাঁর অন্তরতম সত্তার সন্ধান করেছেন -- 'এবার ফিরাও মোরে', 'জীবনদেবতা' ও 'অন্তর্যামী' ইত্যাদি কবিতায়৷
*     "সাত কোটি সন্তানেরে,হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করে মানুষ কর নি৷"
'চৈতালী' কাব্যে কবি প্রকৃতিপ্রেম ও সৌন্দর্যের ধ্যানে মগ্ন থাকলেও সংসার জীবনের প্রতি তাঁর গভীর মমত্তবোধ প্রকাশিত হয়েছে অনেক কবিতায়৷
"বৈরাগ্য সাধনে মুক্তি,সে আমার নয়৷
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ!
... ... ... ... ... ... ...
ইন্দ্রিয়ের দ্বার
রুদ্ধ করি যোগাসন,যে নহে আমার৷" (নৈবেদ্য)
এই পর্বটিকে রবীন্দ্রসমালোচকেরা বলেছেন 'ভাবনা পর্ব'৷আর অবশ্যই এই ভাবনা ঈশ্বর ভাবনা,প্রকৃতি ভাবনা,নারীভাবনা,মানবপ্রেম ও সর্বোপরী এক অদৃশ্যমান শক্তির প্রতি সৌন্দর্যানুভূতির ভাবনা৷
'কণিকা','কথা ও কাহিনী','কল্পনা
','ক্ষণিকা',নৈবেদ্য','স্মরণ','
শিশু','উত্সর্গ' ও 'খেয়া' ইত্যাদি কাব্য এই পর্বে লেখা৷ এই পর্বের কাব্যগুলির বহুমূখী বৈচিত্রতা লক্ষ্য করার মতো৷মূলত,ঐশ্বর্য পর্বে কবি যে ভাবটির সাধনা করেছেন;তা যেন এই পর্বের কাব্যগুলিতে পৃথক পৃথক ভাবে প্রকাশিত হয়েছে৷প্রকৃতপক্ষে; যে কবির হৃদয়ের কথা-- " চিত্ত যেথা ভয়শূণ্য; উচ্চ যেথা শির,"
তিনি যে জ্ঞানমার্গের নানা পন্থার কথা বলবেন,এটাই স্বাভাবিক৷আর তাই জড়তা ও ভয়কে ত্যাগ করে মাথা উঁচু করে পরবর্তী পর্বে কবি জ্ঞানের কথাই বললেন এভাবে--
" জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রন
ধন্য হল ধন্য হল মানবজীবন৷৷"
আজ্ঞে হ্যাঁ; একথা আজ বলতে আর কোনো দ্বিধা নেই যে 'গীতাঞ্জলী পর্ব'টি রবীন্দ্রকাব্যধারায় এমন একটি পর্ব,যেখানে আমরা এক সাধক রবীন্দ্রনাথকে পাই৷'গীতাঞ্জলী'র গানগুলি আসলে দেবতার উদ্দেশ্যে অঞ্জলী নিবেদন করা ছাড়া আর কিছুই নয়৷এই কাব্যটিই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম সাহিত্যের নোবেল পুরস্কারটি কবিগুরুর হাতে এনে দেয়৷সালটি ১৯১৩ খ্রীঃ৷রবীন্দ্রনাথ এইসময় এক অলৌকিক আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন৷এই একনিষ্ঠ তপস্যার ফসল তাঁর 'গীতাঞ্জলী','গী
তিমাল্য'ও'গীতালী' ইত্যাদি কাব্য৷
জাতপাত,ভেদাভেদ ভুলে,বর্ণবৈষম্য
কে তুচ্ছ করে এই পর্বে রবীন্দ্রনাথ আহ্বান করলেন অখন্ড ভারতভূমির প্রত্যেকটি মানুষকে--
" এস হে আর্য্য,এস অনার্য্য
হিন্দু-মুসলমান৷
এস এস আজ তুমি ইংরাজ
এস এস খৃষ্টান৷
এস ব্রাহ্মণ,শুচি করি মন
ধর হাত সবাকার,
এস হে পতিত,কর অপনীত
সব অপমান ভার৷"
স্পষ্টটই বোঝা যাচ্ছে যে, কবি এই পর্যায়ে বিশ্বমানবের দরবারে নিজেকে উজার করে দিয়েছেন৷একদিকে; আধ্যাত্মসম্বলিত ঈশ্বরচিন্তা,অন্
যদিকে;বিশ্বমানবকে এক অখন্ড,অসীম ছত্রছায়ায় নিয়ে আসার তাগিদ এই পর্যায়ের কাব্যগুলির ইন্ধন জুগিয়েছে৷

তথ্যসূত্রঃ কবিগুরু – অমূল্যধন মুখোপাধ্যায়
রবীন্দ্ররচনাসমগ্র, বিশ্বভারতী গ্রন্থন বিভাগ

আলোচক – ধনঞ্জয় চক্রবর্তী
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ,
কোচবিহার
সদস্য Success বাংলা

বাংলা নাটকে রবীন্দ্রনাথ


বাংলা নাটকে রবীন্দ্রনাথ 
============================
   এককথায় তিনি অনবদ্য। বাংলা-সাহিত্যাকাশে তাঁর বিচরণ সর্বত্র। তাঁর লেখনী বাংলা সাহিত্যকে দিয়েছে এক অনন্য মাত্রা। না না, আর কিছু বলছি না। আপনি ঠিকই ধরেছেন! কথা বলছি রবীন্দ্রনাথকে নিয়েই । আজকের আলোচনা তাঁকে ঘিরেই। প্রসঙ্গ-বাংলা নাটকে রবীন্দ্রনাথ :একনজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য । র

রবীন্দ্র নাটকের উৎস :
*চন্ডালিকা ➺ নেপালি বৌদ্ধ সাহিত্যে "শার্দূল কর্নাবদানের সংক্ষিপ্ত বিবরণ" অবলম্বনে। 
*বিসর্জন ➺ "রাজর্ষি" উপন্যাস অবলম্বনে। 
*তাসের দেশ ➺ "একটি আষাঢ়ে গল্প "অবলম্বনে।
* নটীর পূজা ➺ " পূজারিনী" কবিতার নাট্যরূপ। *শোধবোধ ➺ "কর্মফল " গল্প থেকে লেখা।
*গৃহপ্রবেশ ➺ " শেষের রাত্রি "গল্প অবলম্বনে। 
*প্রায়শ্চিত্ত ➺ " বৌ ঠাকুরানীর হাট" অবলম্বনে।
*পরিত্রাণ ➺ "প্রায়শ্চিত্ত" নাটক অবলম্বনে।। 
*শ্যামা ➺ "পরিশোধ" কবিতার নৃত্যনাট্য রূপ।। *গুরু ➺ "অচলায়তন" নাটক অবলম্বনে।।
*বাঁশরি ➺ "ললাট লিখন" গল্প অবলম্বনে।।
*কালের যাত্রা ➺ "রথের রশি" এবং "কবির দীক্ষা" নামক দুই একাঙ্কিকা অবলম্বনে।

রবীন্দ্র নাটকের উৎসর্গীকরণ: 
১)রুদ্রচণ্ড = জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 
২)বিসর্জন = সুরেন্দ্রনাথ ঠাকুর। 
 ৩)চিত্রাঙ্গদা = অবনীন্দ্রনাথ ঠাকুর। 
 ৪)তাসের দেশ = সুভাষচন্দ্র বসু। 
 ৫)গোড়ায় গলদ = প্রিয়নাথ সেন। 
 ৬)বসন্ত =কাজী নজরুল ইসলাম। 
 ৭)অচলায়তন =যদুনাথ সরকার। 
৮)রাজা ও রানী = দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 
 ৯)ফাল্গুনী = দীনেন্দ্রনাথ ঠাকুর। 
 ১০)কালের যাত্রা = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

রবীন্দ্র নাটকের পরিবর্তিত নাম :
১)বাল্মীকি প্রতিভা ➺ কালমৃগয়া। 
 ২)রাজা ➺ অরূপরতন। 
৩)যক্ষপুরী ➺নন্দিনী ➺ রক্তকরবী । 
৪)প্রায়শ্চিত্ত ➺ পরিত্রাণ। 
৫)পথ ➺ মুক্তধারা।  
৬)রাজা ও রানী ➺ তপতী। 
 ৭)গোড়ায় গলদ ➺ শেষরক্ষা। 
 ৮)প্রজাতির নির্বন্ধ ➺ চিরকুমার সভা। 
 ৯)শ্যামা ➺ পরিশোধ। 
 ১০)ঋনশোধ ➺ শারদোৎসব। 
 ১১)অচলায়তন ➺ গুরু। 
 ১২)নলিনী ➺ মায়ার খেলা।

 রবীন্দ্র-নাট্যে উল্লেখযোগ্য চরিত্রসমূহ :
 ১)রাজা বিক্রমদেব, রানী সুমিত্রা, কুমারসেন ইলা= " রাজা ও রানী" । 
 ২)রঘুপতি, জয়সিংহ, গোবিন্দমানিক্য, অপর্ণা ="বিসর্জন "। 
৩)মালিনী, ক্ষেমঙ্কর, সুপ্রিয় =" মালিনী "।
৪)অমল,সুধা, ঠাকুর্দা =" ডাকঘর "। 
৫)সুরঙ্গমা, সুদর্শন, ঠাকুর্দা, কাঞ্চীরাজ =" রাজা"।
৬)পঞ্চক, মহাপঞ্চক, দাদাঠাকুর, আচার্য ="অচলায়তন "। 
 ৭)সর্দার, কবিশেখর, অন্ধবাউল, চন্দ্রহাস =" ফাল্গুনী "। 
৮)রাজা রণজিৎ, অভিজিৎ, বিভূতি, ধনঞ্জয় বৈরাগী =" মুক্তধারা "। 
 ৯)মকররাজ, নন্দিনী, রঞ্জন, বিশু =" রক্তকরবী "। 
 ১০)বিজয়াদিত্য, উপনন্দ, ঠাকুরদা, লক্ষেশ্বর, সোমপাল=" শারদোৎসব "। 
১১)প্রতাপাদিত্য, ধনঞ্জয় বৈরাগী, বসন্ত রায় =" প্রায়শ্চিত্ত" । 
১২)গদাই, ইন্দুমতী, কমলমুখী = "গোড়ায় গলদ"। 
১৩)পূর্ণ, শ্রী, বিপিন =" চিরকুমার সভা "। ১৪)বৈকুণ্ঠ, অবিনাশ =" বৈকুন্ঠের খাতা "। 

অভিনেতা যখন রবীন্দ্রনাথ 
(নাটকের নাম  যে চরিত্রে) : 
 ১)"এমন কর্ম আর করব না" ➺ অলীকবাবু । 
২)"মানময়ী " ➺ মদন। 
 ৩)"বাল্মীকি প্রতিভা" ➺ বাল্মীকি। 
 ৪)"কালমৃগয়া " ➺ অন্ধমুনি। 
৫)"রাজা ও রানী" ➺  রাজা। 
 ৬)"বিসর্জন "➺রঘুপতি।। 
 ৭)" বৈকুন্ঠের খাতা "➺  কেদার। 
 ৮)"প্রায়শ্চিত্ত"➺  ধনঞ্জয় বৈরাগী। 
 ৯)"অচলায়তন "➺   গুরু। 
১০)"ফাল্গুনী" ➺  অন্ধ বাউল। 
১১)"ডাকঘর "➺   ঠাকুরদা। 
 ১২)" শারদোৎসব "➺   সন্ন্যাসী। 
১৩)"বিসর্জন" ➺   জয়সিংহ। 
 ১৪)"নটীর পূজা "➺  ??  
১৫)"তপতী" ➺  বিক্রম।  
১৬)"অরূপরতন "➺  ঠাকুরদা। 

রবীন্দ্র-নাটক ~প্রয়োজনীয় কয়েকটি তথ্য: 
১)১৮৭৭ সালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মঞ্চস্থ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের" এমন কর্ম আর করব না "প্রহসনে অলীকবাবু চরিত্রে অভিনয়ের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যাভিনয়ের সূত্রপাত ঘটে।
২)১৮ ৮১ সালের ২৬ শে ফেব্রুয়ারি "বিদ্বজ্জন সমাগম সভা'র বার্ষিক অধিবেশনে অভিনয় উপলক্ষে ঠাকুরবাড়ির মহর্ষি ভবনের তেতালার ছাদে মঞ্চ তৈরি করে" বাল্মীকি প্রতিভা "-র অভিনয়ে রবীন্দ্রনাথ একত্রে নাট্যকার, সুরকার, পরিচালক ও অভিনেতা হিসেবে প্রথম অবতীর্ণ হন।
৩)১৮৯০ খ্রিস্টাব্দে অভিনীত" রাজা ও রানী " নাটকে রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী ও মৃণালিনী দেবী যথাক্রমে বিক্রমদেব, দেবদত্ত, সুমিত্রা ও নারায়ণীর ভূমিকায় অভিনয় করেন। 
৪)রবীন্দ্রনাথের নারীচরিত্র বর্জিত নাটক - শারদোৎসব, অচলায়তন, ফাল্গুনী, বৈকুন্ঠের খাতা। 
৫)১৯৩৫ খ্রিস্টাব্দে ১২ ই ডিসেম্বর "শারদোৎসব" শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শেষ অভিনীত নাটক। 
৬)"অরূপরতন " নাটকের রাজার ভূমিকায় অভিনেতারূপে রবীন্দ্রনাথ শেষবারের জন্য মঞ্চে অবতীর্ণ হন(১৯৩৫?) ।
৭)রবীন্দ্রনাথের প্রথম নাটক" রুদ্রচণ্ড "(১৮৮১),শেষ নাটক" শ্যামা"(১৯৩৯)।
৮)রবীন্দ্রনাথের অতিকথন দোষে দুষ্ট নাটক - "চিরকুমার সভা"।
৯)রবীন্দ্রনাথের সামান্যকথন দোষে দুষ্ট নাটক -" বৈকুন্ঠের খাতা "।
১০)নটীর পূজা, চন্ডালিকা, মালিনী, রাজা, অরূপরতন, শাপমোচন প্রভৃতি নাটকে বৌদ্ধ সমাজজীবন তথা সাহিত্যের পরিচয় আছে।
১১)"তাসের দেশ" নাটকে রূপকথার বিষয় আছে।
১২)বোলপুর আশ্রম-বালকদের জন্য রচিত নাটকটি হল "মুকুট"।
বি. দ্র. - প্রদত্ত তথ্যগুলি বিভিন্নভাবে সংগৃহীত। তাই অনিচ্ছাকৃত ভুল থাকলে নিজগুণে মার্জনা করবেন এবং সেই সঙ্গে ভুল সংশোধনে সাহায্য করবেন এই আশা রাখি।

 তথ্য সংগ্রহে – তাপস ঘোষ। 
(মডারেটর, SUCCESS বাংলা।)

রবীন্দ্র-নাট্য ধারা



♤ রবীন্দ্র-নাট্য ধারা ♤

♧ রবীন্দ্র নাট্য ধারাকে সাতটি স্তরে ভাগ করা যেতে পারে।যেমন:-
☆ গীতিনাট্য:- বাল্মীকি -প্রতিভা,কালমৃগয়া, ও মায়ার খেলা।
☆ কাব্যনাট্য:- রুদ্রচন্ড,প্রকৃতির প্রতিশোধ,চিত্রাঙ্গদা,বিদায় অভিশাপ,গান্ধারীর আবেদন,কর্ণকুন্তী সংবাদ ।
☆ রোমান্টিক ট্র্যাজেডি:-রাজা ও রানী, তপতী, বিসর্জন, ও মালিনী।
☆ সাংকেতিক নাটক:- শারদোৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, রথের রশি।
☆ সামাজিক নাটক:- প্রায়শ্চিত্ত, গৃহপ্রবেশ ,শোধবোধ, বাঁশরী।
☆ কৌতুক প্রধান নাটক:- মুক্তির উপায়,গোড়ায় গলদ,বৈকুন্ঠের খাতা, চিরকুমার সভা,হাস্যকৌতুকও ব্যাঙ্গকৌতুক।
☆ নৃত্যনাট্য:- চিত্রাঙ্গদা, চন্ডালিকা, শ্যামা, নটীর পূজা, শাপমোচন।
● বাল্মীকি প্রতিভা:-১৮৮১ সালের ২১ শে ফেব্রুয়ারি বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয়।বিহারীলালের " সারদামঙ্গল" কাব্যে বাল্মীকি লক্ষ্মীর অনুগ্রহ না নিয়ে সরস্বতীর কৃপাকে শিরোধার্য করেছেন এবং সেই সাথে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পিয়ানো বাদনের সুরকে কথায় বেঁধে রাখতে কবি রচনা করেন " বাল্মীকি প্রতিভা"।
● কালমৃগয়া:-১৮৮২ সালের ৫ ডিসেম্বর কালমৃগয়া প্রকাশিত হয়।এর কাহিনী রামায়ণ থেকে গৃহীত। রাজা দশরথের শব্দভেদী বাণে অন্ধমুনির পুত্রের মৃত্যু ও পুত্র শোকে অন্ধমুনির অভিশাপ,যা দশরথের শাপে বর লাভ।এই নাটকের অনেক গান বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ এ সংযুক্ত হয়েছিল।
● মায়ার খেলা:- ১৮৮৮ সালের ২২ ডিসেম্বর মায়ার খেলা প্রকাশিত হয়। আত্মসুখের জন্য প্রেমের আশা করলে সুখ ও প্রেম কোনোটাই পাওয়া যায় না, এই হলো মায়ার খেলার মর্মকথা।'নলিনী' গদ্যনাট্যের গীতিনাট্য রূপ এই নাটক।
● রুদ্রচন্ড:- ১৮৮১ সালের ২৫ জুন রুদ্রচন্ড প্রকাশিত হয়।এই নাটকের উৎস কবির বাল্যকালে রচিত " পৃথ্বীরাজ পরিচয়" কাব্য।প্রতিহিংসা ও প্রেমের দ্বন্দ্ব এতে পরিলক্ষিত হয়।
● প্রকৃতির প্রতিশোধ:- ১৮৮৪ সালের ২৯ এপ্রিল প্রকৃতির প্রতিশোধ প্রকাশিত হয়।'"সীমার সঙ্গে অসীমের মিলন সাধনের পালা"এতে লক্ষ করা যায়।
●চিত্রাঙ্গদা:- ১৮৯২ সালের ১৩ সেপ্টেম্বর চিত্রাঙ্গদা প্রকাশিত হয়। মহাভারতের অর্জুন ও মনিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা র কাহিনী অবলম্বনে এই নাটক রচিত।
●রাজা ও রানী:- ১৮৮৯ সালে রাজা ও রানী প্রকাশিত হয়। হৃদয়ের ধনকে শরীরের মধ্যে পাওয়ার দুর্বাসনা এই নাটকের ট্র্যাজেডির উৎস। মহারাষ্ট্রের সোলাপুরে অবস্থানকালে নাটকটি রচিত।এর সংলাপ প্রধানত অমিত্রক্ষর ছন্দে রচিত হলেও মাঝে মাঝে গদ্য সংলাপ লক্ষ করা যায়।মানসি কাব্যের " নিষ্ফল কামনা" কবিতাটিকে এই নাটকের বীজ বলে মনে করা হয়।সুকুমার সেনের মতে" রাজা ও রানী বাংলা সাহিত্যের প্রথম যথার্থ নাটক"।
●তপতী:- ১৯২৯ সালে তপতী প্রকাশিত হয়। রাজা ও রানী নাটক টির সংশোধন করতে গিয়ে এই নতুন নাকটি রূপ পায়।
●বিসর্জন:- মালিনী:- ১৮৮৭সালের  ১১ ফেব্রুয়ারি বিসর্জন প্রকাশিত হয়। রাজর্ষি উপন্যাসের প্রথমাংশকে ভিত্তি করে রচিত ।আজন্ম লালিত প্রথাবদ্ধ হৃদয় হীন সংস্কারের সঙ্গে মানবিক প্রেমের সম্পর্ক ও অনুভূতির দ্বন্দ্ব এই নাটকের মূল বিষয়।
● মালিনী:- ১৮৯৬ সালে মালিনী প্রকাশিত হয়।নাটকটির সঙ্গে বৌদ্ধ জাতকের কাহিনি" মালিন্যবস্তু" র মিল লক্ষ করা যায়।একাঙ্ক নাটকটি তে দৃশ্য সংখ্যা চার।
●শারদোৎসব:- ১৯০৮ সালে শারদোৎসব প্রকাশিত হয়। গতানুগতিক পুথিগত শিক্ষায় প্রকৃত জ্ঞান লাভ সম্ভব নয়।প্রকৃতির যে আনন্দধারা প্রবহমান, তা আত্মস্থ করতে পারলে প্রকৃত শিক্ষা লাভ করা যেতে পারে।
● রাজা:- ১৯১০ সালে রাজা নাটক প্রকাশিত হয়।বৌদ্ধ জাতকের" মহাবস্তু-অবদান" অন্তর্গত" Story of kusa" বা কুশজাতকের আখ্যান অবলম্বনে এই নাটক রচিত।রাজা নাটকের কাহিনী তথা বিষয়বস্তু থেকে রবীন্দ্রনাথ " অরূপরতন" নাটিকা এবং "শাপমোচন " গদ্যকবিতা ও পরে " শাপমোচন" নৃত্যনাট্য রচনা করেন।
● অচলায়তন:- ১৯১১ সালে অচলায়তন রচিত ।প্রবাসী পত্রিকায় আশ্বিন ১৩১৮ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।১৯২২ সালে পুস্তক আকারে প্রকাশিত হয়।
● ফাল্গুনী:- নাটকটি ১৯১৫ সালে রচিত। ১৯১৬ সালে ফাল্গুনী প্রকাশিত হয়েছে।
●মুক্তধারা:- ১৯২২ সালে নাটকটি প্রকাশিত হয়।দৃশ্যবিভাগহীন এই নাটকের একটি দৃশ্য তা হলো পথ।মানুষ যন্ত্রের দাস হবে না,যন্ত্রই মানুষের দাস হবে এই মর্মকথাটি তিনি শোনাতে চেয়েছেন আলোচ্য নাটকের মধ্যে।তিনি" TheWaterfall" নামে এর ইংরেজি অনুবাদ করেছিলেন।
● রথের রশি:- প্রথমে এটি ছিল রথযাত্রা নামে একটি ক্ষুদ্র নাটিকা।পরে এর পরিবর্তিত রূপ " রথের রশি"।১৯২৩ সালে রচিত ।
●তাসের দেশ:- নাটকটি " একটি আষাঢ়ে গল্প" ছোটগল্পের কাহিনী উপর ভিত্তি করে রচিত।১৯৩৩ সালে রচিত।
● প্রায়শ্চিত্ত:- এই নাটকের উৎস "বউ- ঠাকুরানির হাট" উপন্যাস।১৯০৯ সালে প্রকাশিত হয়।
● গৃহপ্রবেশ:- ১৯২৫ সালে প্রকাশিত।শেষের রাত্রি গল্পের নাট্যরূপ এটি।
● শোধবোধ:- ১৯২৬ সালে প্রকাশিত।কর্মফল গল্পের নাট্যরূপ এটি।
● ডাকঘর:- ১৯১২ সালে নাটকটি রচিত।সম্পূর্ণ গদ্য লিরিকে রচিত" ডাকঘর"কে তিনি নিজেই আখ্যায়িকা বলেছেন।
●
●রক্তকরবী:-১৯২৩ সালে শিলং এ অবস্থানকালে এই নাটক রচিত।রবীন্দ্রনাথ নিজে এর ইংরেজি অনুবাদ করেন" The Red Olienders,১৯২৫ সালে তার প্রকাশ।১৯২৬ সালে বাংলা নাটকটি প্রকাশিত হয়।  
     ♧♧♧♧☆♧♧♧♧♧

  তথ্য সূত্র:- মুক্তধারা বসুমিত্র মজুমদার, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত:- অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
            ধন্যবাদ
Success বাংলা"
সুশান্ত সরকার

রবীন্দ্রনাথের ১৯০০ থেকে ১৯৪১ পর্যন্ত প্রকাশিত রচনা সম্ভার


১৯০০ থেকে ১৯৪১ পর্যন্ত প্রকাশিত রচনা সম্ভার:
▪ ১৯০০:
● কাব্য ➺ ১.কল্পনা, ২.কথা, ৩.কাহিনী, ৪.ক্ষণিকা
● নাটক ➺ ১.লক্ষ্মীর পরীক্ষা (কাব্যনাট্য)

▪ ১৯০১:
● কাব্য ➺ ১.নৈবেদ্য

▪ ১৯০৩:
● কাব্য ➺ ১.স্মরন, ২.শিশু
● উপন্যাস ➺ ১.চোখের বালি

▪ ১৯০৫:
● প্রবন্ধ ➺ ১.আত্মশক্তি

১৯০৬:
● কাব্য ➺ ১.খেয়া,
● উপন্যাস ➺ ১.নৌকাডুবি **
প্রবন্ধ ➺ ১.ভারতবর্ষ

▪ ১৯০৭:
● নাটক ➺ ১.হাস্যকৌতুক (গদ্যনাট্য), ২.ব্যঙ্গকৌতুক (গদ্যনাট্য)
● প্রবন্ধ ➺ ১.আধুনিক সাহিত্য, ২.প্রাচীন সাহিত্য, ৩.লোকসাহিত্য, ৪.সাহিত্য, ৫.বিচিত্র প্রবন্ধ, ৬.চারিত্র পূজা

▪ ১৯০৮:
● নাটক ➺ ১.মুকুট (গদ্যনাট্য), ২.শারদোৎসব (গদ্যনাট্য)
● উপন্যাস ➺ ১.প্রজাপতিরর নির্বন্ধ ● প্রবন্ধ  ➺ ১.রাজা প্রজা, ২.স্বদেশ, ৩.সমাজ, ৪.শিক্ষা, ৫.সমূহ

▪ ১৯০৯:
● নাটক ➺ ১.প্রায়শ্চিত্ত (গদ্যনাট্য),
● প্রবন্ধ ➺ ১.শান্তিনিকেতন, ২.ধর্ম,৩.শব্দতত্ত্ব

▪ ১৯১০:
● কাব্য ➺ ১.গীতাঞ্জলী
● নাটক ➺ ১.রাজা(গদ্যনাট্য)
● উপন্যাস ➺ ১.গোরা

▪ ১৯১২:
● নাটক ➺ ১.ডাকঘর (গদ্যনাট্য),২.অচলায়তন (রূপক সাংকেতিক),
● আত্মকথন ➺ ১.ছিন্নপত্র, ২.জীবনস্মৃতি

▪ ১৯১৪:
● কাব্য ➺ ১.গীতিমাল্য, ২.গীতালি, ৩.উৎসর্গ

▪ ১৯১৬:
● কাব্য ➺ ১.বলাকা,
● নাটক ➺ ১ ফাল্গুনি (গদ্যনাট্য),
● উপন্যাস ➺ ১.ঘরে বাইরে,২.চতুরঙ্গ,
● প্রবন্ধ  ➺ ১.সঞ্চয়,২.পরিচয়,
● গল্প সংকলন ➺ ১.গল্পসপ্তক

▪ ১৯১৭:
● প্রবন্ধ  ➺ ১.কর্তায় ইচ্ছায় কর্ম

▪ ১৯১৮:
● কাব্য ➺ ১.পলাতকা,
● নাটক ➺ ১.গুরু

▪ ১৯১৯:
● প্রবন্ধ  ➺ ১.জাপান যাত্রী

▪ ১৯২০:
● নাটক ➺ ১.অরুপরতন (গদ্যনাট্য), ২.ঋণশোধ (গদ্যনাট্য)

▪ ১৯২২:
● কাব্য ➺ ১.লিপিকা, ২.শিশু,
● নাটক ➺ ১.মুক্তধারা

▪ ১৯২৩:
● নাটক ➺ ১ বসন্ত (গীতিনাট্য)

▪ ১৯২৪:
● আত্মকথন ➺ ১.পশ্চিম যাত্রীর ডায়ারী

▪ ১৯২৫:
● কাব্য ➺ ১.পূরবী, ২.প্রবাহিণী,
● নাটক ➺ ১.গৃহপ্রবেশ,
● প্রবন্ধ ➺ সংস্কার

▪ ১৯২৬:
● নাটক  ➺ ১.ঋতু উৎসব(কাব্যনাট্য),২.চিরকুমার সভা(গদ্যনাট্য),৩.শোধবোধ(গদ্যনাট্য),৪.রক্তকরবী (রূপক সাংকেতিক), ৫.নটির পূজা (নৃত্যনাট্য)

▪ ১৯২৭:
● কাব্য ➺ ১.লেখন,
● নাটক ➺ ১.ঋতুরঙ্গ

▪ ১৯২৮:
● নাটক ➺ ১.শেষরক্ষা

▪ ১৯২৯:
● কাব্য ➺ ১.মহুয়া
● নাটক ➺ ১.তপতী (গদ্যনাট্য), ২.পরিত্রান(গদ্যনাট্য)
● উপন্যাস ➺ ১.যোগাযোগ, ২.শেষের কবিতা
● আত্মকথন ➺ যাত্রী

▪ ১৯৩০:
● আত্মকথন ➺ ১.ভানুসিংহের পত্রাবলী, ২.আত্মপরিচয়

▪ ১৯৩১:
● কাব্য ➺ ১.বনবানী,২.গীতবিতান
● নাটক ➺ ১.শাপমোচন ২.নবীন 
● আত্মকথন ➺ ১.রাশিয়ার চিঠি

▪ ১৯৩২:
● কাব্য>১.পরিশেষ, ২.পুনশ্চ
● নাটক ➺ ১.কালের যাত্রা

▪ ১৯৩৩:
● কাব্য ➺ ১.বিচিত্রিতা
● নাটক ➺ ১.চণ্ডালিকা (গদ্যনাট্য), ২.বাঁশরী (গদ্যনাট্য), ৩. তাসের দেশ(গদ্যনাট্য).
● উপন্যাস ➺ ১.দুইবোন
● প্রবন্ধ  ➺ ১.মানুষের ধর্ম, ২. ভারত পথিক রামমোহন

▪ ১৯৩৪:
● নাটক ➺ ১.শ্রাবনগাথা (গীতিনাট্য),
● উপন্যাস ➺ ১.মালঞ্চ, ২.চার অধ্যায়।

▪ ১৯৩৫:
● কাব্য ➺ ১.শেষ সপ্তক,২.বীথিকা
● আত্মকথন ➺ ১.সুর ও সঙ্গতি

▪ ১৯৩৬:
● কাব্য ➺ ১.পত্রপুট,২.শ্যামলী
● নাটক ➺ চিত্রাঙ্গদা (কাব্যনাট্য)
● প্রবন্ধ >১.সাহিত্যের পথে, ২.জাপানে, ৩.পারস্যে, ৪.ছন্দ, ৫.প্রাক্তনী

▪ ১৯৩৭:
● কাব্য ➺ ১.খাপছাড়া, ২.ছড়ার ছবি
● প্রবন্ধ ➺ ১.কালান্তর, ২.বিশ্বপরিচয়

▪ ১৯৩৮:
● কাব্য ➺ ১.প্রান্তিক, ২.সেঁজুতি 
● নাটক ➺ ১.চণ্ডালিকা (নৃত্যনাট্য)
● প্রবন্ধ  ➺ ১.বাংলা ভাষা পরিচয়
● আত্মকথন ➺ ১.পথে ও পথের প্রান্তে

▪ ১৯৩৯:
● কাব্য ➺ ১.প্রহাসিনী, ২.আকাশপ্রদীপ
● নাটক ➺ ১.শ্যামা (নৃত্যনাট্য)
● আত্মকথন ➺ ১.পথের সঞ্চয়

▪ ১৯৪০:
● কাব্য ➺ ১.নবজাতক, ২.সানাই,৩.রোগশয্যায়
● আত্মকথন ➺ ১.ছেলেবেলা

▪ ১৯৪১:
● কাব্য ➺ ১.আরোগ্য, ২.জন্মদিনে,৩.শেষলেখা
● প্রবন্ধ ➺ ১.আশ্রমের রূপ ও বিকাশ।